ফ্যান্টাসমাল পয়জন ফ্রগই একমাত্র বিষাক্ত ব্যাঙ নয়, প্রকৃতিতে রয়েছে আরও বেশ কিছু বিষাক্ত ব্যাঙ। এবার পরিচিত হওয়া যাক বিশ্বের সবচেয়ে বিষাক্ত ১০টি বিশেষ প্রজাতির ব্যাঙ এর সঙ্গে। এই ব্যাঙগুলির অধিকাংশই রয়েছে দক্ষিণ আমেরিকা মহাদেশে। তবে অবাক হতে হয়, এই ব্যাঙ গুলিকে বন্দী অবস্থায় রেখে দিলে তাদের শরীরে বিষের পরিমাণ যথেষ্ট হারে কমে যায়।

সম্প্রতি আবারও খবরের শিরোনামে উঠে এল বিষাক্ত ব্যাঙ এর প্রসঙ্গ। ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি বন্দী থাকা অবস্থায় রাশিয়ার সাইবেরীয় অঞ্চলের একটি কারাগারে মারা যান অ্যালেক্সি নাভালনি। তিনি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন কট্টর সমালোচক হিসেবে সর্বাধিক পরিচিত ছিলেন। তাই স্বাভাবিকভাবেই বন্দী থাকা অবস্থায় তাঁর মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পায় যুক্তরাষ্ট্র সহ তার মিত্র দেশগুলি।
সম্প্রতি যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতর দাবি জানিয়েছে, নাভালনিকে হত্যা করা হয়েছে এপিবাটিডিন নামক বিষ প্রয়োগে। কারণ নাভালনির মরদেহে নাকি এই বিষের উপস্থিতি পাওয়া গিয়েছিল। যদিও তাদের এই দাবি সম্পূর্ণভাবে অস্বীকার করেছে রাশিয়া।
তবে কি এই এপিবাটিডিন? একাধিক বিশেষজ্ঞের দাবি, এপিবাটিডিন আসলে এক ধরণের নিউরোটক্সিন জাতীয় প্রাকৃতিক স্নায়ুবিষ। এটি মরফিনের চেয়েও প্রায় দুশো গুণ বেশি শক্তিশালী। আর এই বিষ পাওয়া যায় অ্যান্থনিজ পয়জন অ্যারো ফ্রগ বা ফ্যান্টাসমাল পয়জন ফ্রগ নামের এক বিশেষ প্রজাতির ব্যাঙ এর শরীর থেকে।
যদিও ফ্যান্টাসমাল পয়জন ফ্রগই একমাত্র বিষাক্ত ব্যাঙ নয়, প্রকৃতিতে রয়েছে আরও বেশ কিছু বিষাক্ত ব্যাঙ। এবার পরিচিত হওয়া যাক বিশ্বের সবচেয়ে বিষাক্ত ১০টি বিশেষ প্রজাতির ব্যাঙ এর সঙ্গে। এই ব্যাঙগুলির অধিকাংশই রয়েছে দক্ষিণ আমেরিকা মহাদেশে। তবে অবাক হতে হয়, এই ব্যাঙ গুলিকে বন্দী অবস্থায় রেখে দিলে তাদের শরীরে বিষের পরিমাণ যথেষ্ট হারে কমে যায়। কারণ তাদের শরীরে বিষ সঞ্চিত হয় খাদ্যাভ্যাস থেকে। ব্যাঙ গুলি নির্দিষ্ট প্রজাতির পিঁপড়ে, মাইট বা গুবরেপোকা জাতির পতঙ্গ খেয়ে থাকে। এই সমস্ত পতঙ্গের শরীরে অ্যালকালয়েড জাতীয় টক্সিন থাকে। যা পরে ব্যাঙ এর ত্বকে জমা হয়।

১. Golden Poison Frog : কলম্বিয়ায় পাওয়া যায় এই উজ্জ্বল হলুদ রঙের ব্যাঙ টিকে। বিশ্বের সবচেয়ে বিষাক্ত ব্যাঙ হিসেবে এর পরিচিতি রয়েছে। ত্বকে রয়েছে ব্যাটরাকোটক্সিন। যা কয়েকজন মানুষকে এক সঙ্গে মেরে ফেলতে পারে।

২. Blue Poison Dart Frog : সুরিনামের বাসিন্দা এটি। উজ্জ্বল নীল রঙ একে অন্যদের থেকে আলাদা করেছে। এদের ত্বকে রয়েছে শক্তিশালী নিউরোটক্সিন।
৩. Strawberry Poison Dart Frog : কোস্টারিকায় পাওয়া যায় এই উজ্জ্বল লাল রঙের ব্যাঙ টিকে। যদিও লালের সঙ্গে মিশে রয়েছে গাঢ় নীলের ছিটে।

৪. Phantasmal Poison Frog : ইকুয়েডরে রয়েছে এই ব্যাঙ। এর ত্বকে রয়েছে অত্যন্ত শক্তিশালী নিউরোটক্সিন। যদিও এই নিউরোটক্সিন থেকে ব্যথা নাশকের ওষুধও তৈরি করা যায়।
৫. Yellow-banded Poison Dart Frog : দেখতে অত্যন্ত আকর্ষণীয় এই ব্যাঙ ভেনেজুয়েলার বাসিন্দা। ছোট প্রজাতির এই ব্যাঙ এর সমস্ত শরীরে হলুদ-কালো ডোরা রয়েছে।
৬. Kokoe Poison Frog : এটিকেও পাওয়া যায় কলম্বিয়াতে। স্থানীয় আদিবাসীরা শিকারের সময় তীরের ফলায় এই ব্যাঙ এর বিষ ব্যবহার করে।

৭. Dyeing Poison Dart Frog : ব্রাজিলে রয়েছে এই বিষাক্ত ব্যাঙ টি। উজ্জ্বল নীল, কালো আর হলুদ রঙের মিশেল একে অত্যন্ত আকর্ষণীয় করেছে।
৮. Harlequin Poison Frog : কলম্বিয়াতে রয়েছে এই ব্যাঙ। বিভিন্ন রঙের মিশেল রয়েছে এর শরীরে। বর্তমানে বিলুপ্তির পথে রয়েছে এই বিষাক্ত ব্যাঙ টি।

৯. Golfodulcean Poison Frog : খুব ছোট আকারের এই ব্যাঙ পাওয়া যায় কোস্টারিকায়। অত্যন্ত বিষাক্ত এর ত্বক।
১০. Lovely Poison Frog : পানামা অঞ্চলের বাসিন্দা এই ব্যাঙ। দেখতে যদিও খুব ছোট। কিন্তু এর ত্বকের বিষ অত্যন্ত শক্তিশালী।


